Sylhet Today 24 PRINT

করোনা প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিন: বাসদ

সিলেটটুডে ডেস্ক |  ২০ এপ্রিল, ২০২০

করোনা প্রতিরোধে রাজনৈতিক দল ও সামাজিক শক্তির সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ, শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য ও আর্থিক সহযোগিতা প্রদান, ত্রাণ নিয়ে দুর্নীতি, লুটপাট, দলীয়করণ বন্ধ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখার উদ্যোগে প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই মানববন্ধন করেন বাসদ নেতৃবৃন্দ।

মানববন্ধনে বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মামুন বেপারি, মাহবুব হাওলদার, ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, সারাদেশে করোনাভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। সময় মতো যথাযথ পদক্ষেপ নিলে তা রোধ করা যেত। বক্তারা এখনই করোনা প্রতিরোধে সকল রাজনৈতিক দল ও সামাজিক শক্তির সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বক্তারা সিলেট নগর ও গ্রাম পর্যায়ে ঘরবন্ধি শ্রমজীবী মানুষের ঘরে ঘরে খাদ্য ও আর্থিক সহযোগিতা প্রদান, ত্রাণ নিয়ে দুর্নীতি, লুটপাট, দলীয়করণ বন্ধের আহ্বান জানান। এবং সিলেটে কর্মরত সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, করোনা রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা ও ব্যাপকভাবে করোনা পরীক্ষার আহ্বান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.