Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে খাদ্য গুদাম পরিদর্শনে উপজেলা পরিষদ চেয়ারম্যান

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২০ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগে ঘরবন্ধি মানুষের মাঝে চলমান খাদ্য সহায়তা বণ্টনের চিত্র ও উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে দুঃস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ ও গোয়াইনঘাট উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেন। এসময় তিনি গুদামে রক্ষিত খাদ্য সঠিকভাবে সংরক্ষিত আছে কি না, গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে কি না তাও খতিয়ে দেখেন।

পরিদর্শনের সময় গোয়াইনঘাট খাদ্য গুদাম কর্মকর্তা মো. আফসর আলী জানান, আজ গোয়াইনঘাটবাসীর জন্য আরও ২০০ মে.টন চাল চট্টগ্রাম থেকে এসে পৌঁছবে। খাদ্য গুদাম পরিদর্শনকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, আলীরগাওর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.