Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে একদিনে ১০ জনের শরীরে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২০ এপ্রিল, ২০২০

হবিগঞ্জে একদিনে ১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার তাদের শরীরে করোনা শনাক্ত হয় বলে রাতে জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একে এম মোস্তাফিজুর রহমান।

আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বানিয়াচংয়ের ৩, বাহুবলের ১ জন, আজমিরীগঞ্জ ২ জন ও চুনারুঘাট ১ জন বলে জানান তিনি। আক্রান্তদের ৮ জন পুরুষ ও দুইজন নারী।

সোমবার ওসামনী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় এই ১০ জন শনাক্ত হন জানিয়ে সিভিল সার্জন বলেন, আক্রান্তদের এলাকা লকডাউনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন



এরআগে সিলেট বিভাগের কোথাও এতো সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি। রোববার পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলা মিলিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৮। তবে সোমবার একদিনেই বিভাগের মোট আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে যায় হবিগঞ্জ।
 
যদিও হবিগঞ্জে ১০ জন আক্রান্তের বিষয়ে এখনো কোনো তথ্য পাননি বলে সোমবার রাতে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.