Sylhet Today 24 PRINT

বড়লেখার বিভিন্ন প্রতিষ্ঠানে পিপিই প্রদান

বড়লেখা প্রতিনিধি  |  ২০ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা থানা পুলিশ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের ৩৬টি পিপিই প্রদান করা হয়েছে।

করোনাভাইরাস ঠেকাতে ব্যক্তিগত সুরক্ষার জন্য আব্দুল করিম নাজিম, ফরহাদ হোসেন টিপু ও ইফতেকার হোসেন শিপনের নেতৃত্বাধীন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পিপিইগুলো দেওয়া হয়।

রোববার (১৯ এপ্রিল) সকালে প্রথমে ট্রাস্টের পক্ষে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের হাতে পিপিই তুলে দেন বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।

বিজ্ঞাপন

এসময় বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংবাদিক লিটন শরীফ, হাসানুল হক উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর বড়লেখা থানা পুলিশ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের হাতে পিপিই তুলে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.