Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আ.লীগ নেতা হত্যায় ছাত্রশিবির কর্মী গ্রেপ্তার, বাকিরা পলাতক

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতা মিয়া হত্যা মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। মামলার অপর আসামিরা এখনও পলাতক রয়েছে।

গত শুক্রবার গ্রেপ্তার হওয়া মামলার আসামি ছাত্রশিবির কর্মী মির্জা আফজল একাধিক মামলার আসামি। সে উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জয়নাল মির্জার ছেলে।

পুলিশ জানায়, গত ৫ এপ্রিল রাতে স্থানীয় মুন্সিবাজার থেকে ফেরার পথে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ধলাই নদী সংলগ্ন খেলার মাঠ এলাকায় সন্ত্রাসীরা রাতের অন্ধকারে রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতা মিয়াকে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর নিহতের ছেলে ওয়াহিদ আহমদ সুমন বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক হয়। শুক্রবার বিকেলে জেলার রাজনগর উপজেলার তারাপাশা এলাকা থেকে মির্জা আফজলকে আটক করে পুলিশ। অন্য আসামিরা এখন পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই আব্দুস শহীদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। ঘাতকদের আটক করে আইনের আওতায় আনা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.