Sylhet Today 24 PRINT

১৪৬ ব্রিটিশ নাগরিক সিলেট ছাড়লেন

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস পরিস্থিতিতে বিশেষ ফ্লাইটে সিলেট ছাড়লেন ১৪৬ ব্রিটিশ নাগরিক।

মঙ্গলবার (২১ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে (বিজি-৪০০৬) তারা সিলেট ছাড়েন।

এর আগে সকাল ৯টায় বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বেলা ১১টা ২০ মিনিটে ১৪৬ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।

সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ১৪৬ ব্রিটিশ নাগরিকদের নিয়ে বিমানের শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সেখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন।

বিজ্ঞাপন

বিমানবন্দর সূত্র জানায়, ব্রিটিশ নাগরিকদের ফিরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই ধারাবাহিকতায় এই ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়া ব্রিটিশ নাগরিকদের নিতে বিমানের আরও তিনটি ফ্লাইট আগামী ২৩, ২৫ ও ২৬ এপ্রিল পরিচালনা করা হবে।

যাত্রীদের প্রত্যেকের পাসপোর্ট খতিয়ে দেখে বিমানে তোলা হয়েছে। তাদের সঙ্গে ২০ কেজি করে মালামাল নিতে পারছেন। বিমানে দুইজন পাইলট ও ৬ জন কেবিন ক্রু দায়িত্ব পালন করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.