Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে করোনা আক্রান্ত তিনজন হবিগঞ্জে আইসোলেশনে

বানি্যাচং প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০২০

হবিগঞ্জে একদিনে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এদের মধ্যে তিনজনই বানিয়াচং উপজেলার। তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আইসোলেশনে পাঠনো হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো: মুখলেছুর রহমান বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ১৭, ১৮ ও ১৯ এপ্রিল যাদের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল তাদের মধ্যে ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। করোনায় আক্রান্ত হওয়া ১০ জনের মধ্যে বানিয়াচংয়ে ৩ জন, লাখাইয়ের ৩ জন, বাহুবলের ১ জন, আজমিরীগঞ্জের ২ জন ও ১ জন চুনারুঘাটের। বাকীদের আজ (মঙ্গলবার) যে কোন এক সময় আইসোলেশনে নিয়ে আসা হবে।

তিনি আরও বলেন,আক্রান্তদের ৭ জনের বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে। একজনের বয়স ৪৫, আরেকজনের বয়স ৫৫ এবং অন্যজনের বয়স ৬৪ বছর। বাকীদের বয়স ২২ থেকে ২৭ এর মধ্যে।

বানিয়াচংয়ে আক্রান্ত তিনজনকে সোমবার (২০ এপ্রিল) রাতেই অ্যাম্বুলেন্স যোগে হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ।

আক্রান্ত ১০ জনের মধ্যে রয়েছেন ১ জন ডাক্তার ও ১ জন নার্স। অন্যরা নারায়নগঞ্জ, কুমিল্লার নাঙ্গলকোট ও ঢাকা ফেরত রোগী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.