Sylhet Today 24 PRINT

রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে রাজনগরে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের রাজনগর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উস্কানিমূলক বার্তা এবং রাষ্ট্রবিরোধী গুজব ছড়িয়ে জনমনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও অবমাননা করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাজনগরের বেরকুড়ি এলাকায় থেকে র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি ওবাইন এর নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. শাহ আলম (২০) মৌলভীবাজারের রাজনগরের বেরকুড়ি গ্রামের মফিজ আলীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.