Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আরও দুইজন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০২০

হবিগঞ্জে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষায় এদের শরীরে করোনা সনাক্ত হয়।

দু'জন করোনা আক্রান্ত সনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, মঙ্গলবার ওসমানীতে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দুজনের রিপোর্ট পজেটিভ এসেছে।

বিজ্ঞাপন



হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেসুর রহমান বলেন, আক্রান্ত দুজন লাখাই ও আজমিরিগঞ্জ উপজেলার।

বিজ্ঞাপন



এনিয়ে সিলেট বিভাগে মোট ২০ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হলেন। এদের মধ্যে হবিগঞ্জেরই ১৩ জন। সোমবার একদিনেই হবিগঞ্জে ১০ জন রোগী সনাক্ত হন। এছাড়া সিলেটে ৫ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জন রোগী সনাক্ত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.