Sylhet Today 24 PRINT

নগরীর বিলবোর্ডগুলোতে ঘরে থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক |  ২১ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে সরকারি-বেসরকারি উদ্যোগে প্রতিদিনই প্রচারণা চালানো হচ্ছে। এই উদ্যোগে শামিল হয়েছে সিলেট নগরীর খ্যাতনামা ফ্যাশন হাউস মাহা।

সিলেট নগরীর বিভিন্ন বিলবোর্ডের বিজ্ঞাপন ঢেকে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে এই প্রতিষ্ঠানটি।

নগরীর বিভিন্ন এলাকার গিয়ে দেখা বিলবোর্ডগুলোতে নানা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের বদলে লেখা রয়েছে- 'করোনাভাইরাস সচেতনতায় সরকারের নির্দেশনা মেনে চলি/ আসুন ঘরে থাকি/ নিজে ঘরে থেকে পরিবার, সমাজ, সর্বোপরি দেশকে বাঁচাতে সহায়তা করি।'

এমন উদ্যোগ সম্পর্কে মাহার সত্ত্বাধিকারী, ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন সেলিম বলেন, একমাত্র সচেতনতাই পারে করোনার মহামারি থেকে আমাদের রক্ষা করতে। তাই আমাদের সকলকে সচেতন হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। মানুষজনকে সচেতন করতেই মাহা এই উদ্যোগ নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.