Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ৫ পুলিশ সদস্য কোয়ারেন্টিনে

বানিয়াচং প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের বানিয়াচং থানার ৫ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ১৪ দিনের জন্য ওই ৫ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি বানিয়াচংয়ে যে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে তাদেরকে বানিয়াচং থানার ওই ৫ পুলিশ সদস্য নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিলেন। তাই করোনা সতর্কতায় তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শীঘ্রই করোনা ভাইরাস পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.