Sylhet Today 24 PRINT

অযথা ঘোরাফেরা করায় জুড়ীতে ১৫ জনকে জরিমানা

জুড়ী প্রতিনিধি  |  ২২ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জুড়ী চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৫ জনকে ৪ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।

দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় উপজেলার গড়েরগাঁও গ্রামের টিপু আহমেদ ২০০, কামিনীগঞ্জ বাজারের মারুফ ২০০, জাঙ্গালীয়া গ্রামের আল মাসুদ ২০০, বাছিরপুর গ্রামের জাকারিয়া ২০০, শাহিন আহমেদ ২০০, সিরাজুল ইসলাম ২০০, বেলাগাঁও গ্রামের মাছুম মিয়া ২০০, শিলুয়া গ্রামের আব্দুল করিম ২০০, জাঙ্গিরাই গ্রামের জুবায়ের আহমদ ২০০, দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের মেহেদী হাসান সাজু ২০০ ও বড়লেখা উপজেলার দশঘরি গ্রামের সাহেদ মিয়াকে ২০০ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

তন্মধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারায় উপজেলার জাঙ্গিরাই গ্রামের বাবুল আহমদ ৫০০, বেলাগাঁও গ্রামের ফারুক আহমেদ ৫০০, বাছিরপুর গ্রামের বিপ্লব পাল ৫০০, কুলাউড়া উপজেলার ঘাগটিয়া গ্রামের তালহা ইবনে সামীকে ১০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.