Sylhet Today 24 PRINT

সিলেটে তথ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০১৫

সিলেটে শুরু হয়েছে দুইদিনব্যাপী তথ্য মেলা। রবিবার বিকেল রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়াম হলে তথ্য মেলার উদ্বোধন করা হয়। তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ ও তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্য জেলা প্রশাসন সিলেট ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি 'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক এ মেলার আয়োজন করে।

রোববার বিকেল সোয়া ৩টায় তথ্য মেলার উদ্ভাবন করেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন।

সচেতন নাগরিক কমিটি সনাক সিলেটের সভাপতি মো ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সৈয়দ মনির হেলালের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদিন ও পুলিশ সুপার নুরে আলম মিনা।

এছাড়াও বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক সার্বিক শহিদুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মো. হাবিবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের পরিচালক ড. মোহাম্মদ আবুল হাসান, জেলা রেজিস্টার মোস্তাফিজুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. আব্দুস ছালাম, টিআইবির সাবেক সভাপতি ই ইউ শহীদুল ইসলাম শাহীন, টিআইবির প্রোগ্রাম মেনেজার রাজেশ কুমার অধিকারী, ইয়েস দলনেতা তুষার ঘোষ।

সরকারি বেসরকারি মিলিয়ে মোট ২৯ টি ষ্টল আয়োজিত এ তথ্য মেলায় অংশ গ্রহণ করে। সোমবার রাত ৮টায় সমাপনী অনুষ্ঠানের মাধমে শেষ হবে ২ দিনব্যাপী তথ্য মেলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.