Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ৭০০ পরিবারে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০২০

সিলেট জেলার গোয়াইনঘাটে গৃহবন্দী, কর্মহীন, অসহায়, নিম্ন আয়ের মানুষজন ও তাদের পরিবারের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী ৭ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলার ১নং রস্তুমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগে এ সকল সহায়তা প্রদান করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমান, সদস্য জসিমউদ্দিন, জয়নাল আবেদীন, ইউনিয়ন বিএনপির আহবায়ক ওসমান গনি মেম্বার, সদস্য মনির উদ্দিন, এম এ হক, আ. শহীদ, ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহাবুদ্দীন শিহাব, ইউনুস আলী, আ. নুর সরকার, মজম্মিল আলী, আ. ছালাম, জালাল মেম্বার, হাজী বিলাল, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, আ. মান্নান, আ. কাদির সুমন, আলীম উদ্দিন দুর্জয়, মাহবুব সাজু, রেজোয়ান আহমেদ রাজু, নাসির উদ্দিন, জাহাঙ্গীর, ফারুক আহমেদ, আবু বক্কর সিদ্দিকী, সদরুল ইসলাম, শিব্বির আহমেদ, আকরাম, আ. মালিক, আনোয়ার, আহসান, শফিক, তাজ উদ্দিন, মৌরস, ছালাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.