Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ১০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রসিদপুর গ্রামে এম এ মোহিত ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় রসিদপুর গ্রামে আয়ারল্যান্ড প্রবাসী এম এ মোহিতের বাড়ির সামনে ১০০ পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও সমাজসেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এম এ মোহিত ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান উপদেষ্টা হাজী আ. জব্বারের সভাপতিত্বে ও সালিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, স্থানীয় ইউপি সদস্য সায়েক আহমদ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, নাট্যকার হিফজুর রহমান বক্স, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, সাংগঠনিক সম্পাদক আরব আলী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বেলাল তরফদার, সাংগঠনিক সম্পাদক মিতুল খান, পতনঊষার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি, মো. আব্দুল হামিদ প্রমুখ।

অনুষ্ঠানে ১০০ পরিবারকে পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি মশুরি ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই ও ১টি করে সাবান প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও সমাজসেবক মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে। দেশের এই দুর্যোগময় মুহুর্তে সরকারের পাশাপাশি সকল বিত্তশালীদের কর্মহীন ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.