Sylhet Today 24 PRINT

কাজে অনুপস্থিত ২ হাজার শ্রমিককে বেতন দিলো আরএফএল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০২০

শায়েস্তাগঞ্জে কাজে অনুপস্থিত ২ হাজার শিক্ষানবিস শ্রমিককে বেতন দিয়েছে আরএফএল গ্রুপ।

বুধবার (২২ এপ্রিল) হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আরএফএল সেকশনের শিক্ষানবিস ২ হাজার শ্রমিককে বেতন প্রদান করা হয়।

জানাযায়, শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চল খ্যাত অলিপুরে প্রাণ আর এফ এল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের আর এফ এল সেকশনের কার্যক্রম সীমিত আকার চলছে করোনা ভাইরাসের কারণে। আর এফ এল সেকশনের প্রায় ১০ হাজার শ্রমিকের মধ্য কাজ করছে মাত্র ৮শ শ্রমিক। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শুধুমাত্র চিকিৎসাসামগ্রী উৎপাদন করছে আর এফ এল। বাকি শ্রমিকদের ছুটি দেয়া হয়েছে। ১০ হাজার শ্রমিকের মাঝে ২২শ শ্রমিক আছে শিক্ষানবিস। তাদের বেতন প্রতি মাসের ২২ তারিখে পরিশোধ করা হয়।

করোনার কারণে তাদের কার্যক্রম সীমিত হওয়ার কারণে শিক্ষানবিস শ্রমিকের মধ্যে প্রায় ২শ শ্রমিক কাজে উপস্থিত। বাকি সবাই ছুটিতে। তারপরও প্রতি মাসের ন্যায় এইমাসেও একই তারিখে সকল শিক্ষানবিস শ্রমিককে বেতন দিয়েছে আরএফএল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

অনুপস্থিত শিক্ষানবিস শ্রমিক জাহিদ মিয়া বলেন, মহামারি করোনার কারণে আমি ছুটিতে আছি। তারপরও আমার কোম্পানি আমাকে বেতন দিলো। আমি আমার পরিবার নিয়া খেয়ে পড়ে থাকতে পারবো। বেতন না পাইলে খাওয়াই মুশকিল হয়ে যেতো। এখন কোন চিন্তা থাকলো না।

এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের এজিএম প্রশাসন (আর এফ এল) মো. সাইফুর রহমান সাইফ।

হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএম (আর এফ এল) ফজলে রাব্বি বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের ফ্যাক্টরি সীমিত আকারে চলতেছে। শুধুমাত্র চিকিৎসা সামগ্রী উৎপাদন ইউনিটটি চালু রয়েছে। অন্যান্য ইউনিটগুলো বন্ধ রয়েছে। শ্রমিকরাও ছুটিতে। আমাদের শিক্ষানবিস শ্রমিক রয়েছে প্রায় ২ হাজার ২০০। এরমধ্যে ২ হাজার শ্রমিক ছুটিতে আছে। কাজে থাকা শিক্ষানবিস শ্রমিকের সাথে ছুটিতে থাকা ওই ২ হাজার শ্রমিককেও বেতন দেয়া হয়েছে। যাতে করে তাদের কোন অসুবিধা না হয়। আগামী মাসের ১ তারিখ নিয়মিত শ্রমিকদেরও বেতন দিয়ে দেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.