Sylhet Today 24 PRINT

মাধবপুরে ছাত্রলীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের প্রকোপ বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। তাই হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের ১২০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মাধবপুর উপজেলা ছাত্রলীগ নেতা রেজাউল হক শাওনের পরিবার।

বুধবার (২২ এপ্রিল) সকালে বহরা ইউনিয়নের গুনাপাড়া, সুবিদপুর, কুলাইচাছড়, দলগাওঁ, ঘিলাতলী এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বহরা ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ উদ্দিন, সমাজ সেবক জহিরুল হক, বিলকিছ আক্তার রেখা, মাজাহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা রেজাউল হক শাওন।

ছাত্রলীগ নেতা রেজাউল হক শাওন বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমাদের জাতির পিতা দিয়ে গেছেন। আপনার সকলে করোনাভাইরাস সম্পর্কে সচেতন থাকুন এবং এই ভাইরাস সম্পর্কে মানুষকে যার যার জায়গা থেকে সচেতন করুন। গুজবে কান না দিয়ে সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.