Sylhet Today 24 PRINT

কানাইঘাটে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীর মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০২০

সিলেটের কানাইঘাটে ৩৫ বছর বয়সী ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় কানাইঘাট পৌরসভার ধর্মপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে।

‘মানসিক ভারসাম্যহীন’ এ নারী একই এলাকার আব্দুন নূরের স্ত্রী ও চার সন্তানের জননী বলে জানিয়েছে কানাইঘাট থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত এ নারী একজন ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন। তিনি কয়েকদিন পর পর বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। মৃত্যুর কয়েকদিন আগেও তিনি বাড়ি থেকে বেড়িয়ে যান। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার উপ পরিদর্শক (এসআই) আবু কাওসার জানান, মৃতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মৃত নারীর পরিবারের পক্ষ থেকে সাধারণভাবে দাফন করার জন্য অনুরোধ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.