Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় কলেজ ছাত্র আহত

চুনারুঘাট প্রতিনিধি |  ২২ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তদের হামলায় শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র বাহার উদ্দিন (২০) গুরুতর আহত হয়েছে। সে নোয়াগাঁও গ্রামের হাজী ছায়েদ আলীর ছেলে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার দুর্গাপুর বাজার সংলগ্ন অস্থায়ী গরু বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে আহতের বড়ভাই সোহেল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দুর্গাপুর বাজার সংলগ্ন অস্থায়ী গরু বাজার নামক স্থানে পূর্ব বিরোধের জের ধরে শিরিকান্দি গ্রামের মৃত খুরশেদ আলী ছেলে নিয়ামত আলী ও একই গ্রামের আ. শহীদ এর ছেলে জাহাঙ্গীর মিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত কলেজ ছাত্র বাহার উদ্দিনের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়। তাদের হামলায় সে গুরুতর আহত হয়। তার শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বাহার উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ভর্তি করে। এ ব্যাপারে বুধবার (২২ এপ্রিল) বিকেলে তার বড়ভাই সোহেল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

চুনারুঘাট থানা ওসি তদন্ত চম্পক দাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.