Sylhet Today 24 PRINT

মাধবপুরে করোনা আক্রান্ত নারীকে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ, বাড়ি লকডাউন

মাধবপুর প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে এই প্রথম এক নারী করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তিনি উপজেলার বহরা ইউনিয়নের ঘিলাতলী গ্রামের বাাসিন্দা। শনাক্ত হওয়া নারীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেই সাথে তার বাড়ি টি কে লক ডাউন করা হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন জানান, গত ১৯ এপ্রিল ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে তার নমুনা হবিগঞ্জ প্রেরণ করা হয়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে আজ বুধবার জানানো হয় ওই নারী করোনার সনাক্ত হয়েছে। খবর পেয়ে তার বাড়িতে গিয়ে পরিবারের সবাই কে সতর্ক করা হয়েছে। তার বাড়িটি লক ডাউন করা হয়েছে।


তবে কিভাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছে সে বিষয়ে জানা যায়নি। ধারনা করা হচ্ছে তিনি কোথাও ত্রাণ আনতে গিয়েছিলেন। সেখান থেকে করোনায় আক্রান্ত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.