Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণাপিং ঘোগা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে দিকে রাণাপিং ঘোগা গ্রামের মারুফ মিয়া পিরের বসতবাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। তাদের চিৎকার শুনে আশপাশ এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। এক পর্যায়ে সিলেট আলম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই টিনশেডের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

কী কারণে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.