Sylhet Today 24 PRINT

দিরাইয়ে আক্রান্ত দুজন ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত

দিরাই প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের দিরাই হাসপাতাল থেকে নমুনা সংগ্রহের পর এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ২ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। তাদের মধ্যে একজন নারায়ণগঞ্জ ও অন্যজন ঢাকাফেরত।

বুধবার রাতে দুইজন আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, দিরাই হাসপাতালে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে আসা একাধিক রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে সবার নেগেটিভ আসলেও উপজেলার পেরুয়া গ্রামের নারায়ণগঞ্জ ফেরত যুবক (২০) ও ঢাকা ফেরত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার টাইলা গ্রামের মহিলা (৫০) এর পরীক্ষায় পজিটিভ আসে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা (আইইডিসিআর) থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে খবর আসার সাথে সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। এখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সিলেট বিভাগে মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। এর মধ্যে সিলেট জেলার ৬ জন, হবিগঞ্জের ১৮ জন, মৌলভীবাজারের ৩ জন ও সুনামগঞ্জের ৬ জন রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.