Sylhet Today 24 PRINT

শিববাড়িতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০২০

সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় তেলবাহী ট্রাকের বেপরোয়া গতির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক। এ সময় আরও একজন বৃদ্ধ আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টায় শিববাড়ি পয়েন্টের পাঠান পাড়া এলাকার আজমান কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

আহত ব্যক্তির নাম আফাজ উদ্দিন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আজমান কমপ্লেক্সের সামনে রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন নিহত যুবক ও আহত আফাজ উদ্দিন। হঠাৎ ফেঞ্চুগঞ্জগামী বেপরোয়া গতির তেলবাহী একটি ট্রাক তাদেরকে পেছন থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। আহত অবস্থায় আফাজ উদ্দিন নামের ঐ ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোগলাবাজার থানার ওসি আক্তার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.