Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৭০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ব্যক্তিগত উদ্যোগে ৭০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের কথা চিন্তা করে মনতলা বাজারের ব্যবসায়ী আপন ঘোষ তার ব্যক্তিগত উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি বহরা ইউনিয়নের মনতলা বাজার, উত্তর আফজলপুর, দক্ষিণ আফজলপুর, গঙ্গানগর, আখালিয়ার পার, বোরহানপুর ও গাংগাইল গ্রামের মোট ৭০টি অসহায় পরিবারে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.