Sylhet Today 24 PRINT

মাধবপুর সেমকো ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে সরকারি আদেশ অমান্য করে গণপরিবহনে গ্যাস দেয়ায় সেমকো ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে মাধবপুর পৌরসভাস্থ সেমকো ফিলিং স্টেশন সরকারি আদেশ অমান্য করে জ্বালানি সরবরাহ করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিক ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, ৯ এপ্রিল থেকে কৃষি কাজ, আইন শৃঙ্খলা ও জরুরি চিকিৎসা সেবায় ব্যবহৃত পরিবহন ছাড়া কোন গণপরিবহনে জ্বালানি সরবরাহ করা যাবে না এই মর্মে নির্দেশনা জারি করা হয়েছে। কেউ আইন না মানলে জরিমানা করা হচ্ছে এবং পাম্পগুলোর প্রতি কঠোর নজরদারি রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.