Sylhet Today 24 PRINT

নগরীতে আইন অমান্য করায় ৪ প্রতিষ্ঠান ও ৩ জন ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ এপ্রিল, ২০২০

এসএমপির কোতোয়ালি থানা এলাকা থেকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি প্রতিষ্ঠান ও ৩ জন ব্যক্তিকে জরিমানা প্রদান করেছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ। অভিযানে নেতৃত্ব দেন মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি নাহিদ হাসান।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এসএমপির কোতোয়ালি থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ (২) ধারা অমান্য করায় ৪টি প্রতিষ্ঠান ও ৩ জন ব্যক্তিকে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.