Sylhet Today 24 PRINT

করোনা প্রতিরোধে মাধবপুর বাজারের শতাধিক দোকান সিলগালা

মাধবপুর প্রতিনিধি |  ২৩ এপ্রিল, ২০২০

করোনা সংক্রমণ প্রতিরোধে মাধবপুর বাজারের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সিলগাল করে দিয়েছে প্রশাসন। এসব ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের লোকজন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার দোকানগুলো সিলগালা করেন।

সাতবর্গ গ্রামে ভারত ফেরত এক নারীর শরীরে গত বুধবার করোনা পজিটিভে আসে। এসব ব্যবসায়ীরা করোনা রোগীর ও স্বজনদের সংস্পর্শে এসেছেন এতে করে মাধবপুর উপজেলায় করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রশাসন এমন সিদ্ধান্তে পৌঁছে। ।

বিজ্ঞাপন

জানা যায়, মাধবপুর বাজারে ব্যবসা করছেন তাদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন। সাতবর্গ গ্রামের এক নারী ভারতে তীর্থস্থানে গিয়ে সম্প্রতি আখাউড়া স্থল বন্দর দিয়ে দেশে ফিরেন। এর পর ওই নারীকে বিজয় নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিন শেষ করে বাড়ি আসায় দুদিন পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই নারীর ছেলে মাধবপুর বাজরে একটি ওষুধের দোকান চালান। এছাড়া মাধবপুর বাজারে ব্যবসা পরিচালনা করেন সাতবর্গ গ্রামের ব্যবসায়ীরা ধর্মীয় উপাসনালয় ঘুরে আসা নারী ও তার পরিবারের সংস্পর্শে এসেছে। এমন অভিযোগের পেয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্টেট আয়েশা আক্তারসহ প্রশাসনের লোকজন মাধবপুর বাজারের শতাধিক দোকান সিলগালা করে দেন।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এর সত্যতা নিশ্চিত করে বলেন, করোরা সংক্রমণের ঝুঁকি এড়াতেই দোকানগুলো সিলগালা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.