Sylhet Today 24 PRINT

দিরাইয়ে হাওরে ধান কাটার শ্রমিকদের ত্রাণ দিল প্রশাসন

দিরাই প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ের বিভিন্ন হাওরে ধান কাটা পরিদর্শন ও ধান কাটার শ্রমিকদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-নাচনী হাওরে অর্ধশতাধিক ধান কাটার শ্রমিকদের মাঝে চাল, সাবান ও ধান কাটার কাচি বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদ ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  ফারিয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিন আলম, পাউবোর উপ সহকারী প্রকৌশলী রিপন মাহমুদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.