নিজস্ব প্রতিবেদক | ০৪ অক্টোবর, ২০১৫
সিলেটের দক্ষিন সুরমার পারাইরচক এলাকার পীর হাবিবুর রহমান চত্বর সংলগ্ন স্থানে পাহাড়িকা ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। রাত পৌনে ১২ টায় দুর্ঘটনা কবলিত বগিটি উদ্ধার করা হয়।
এরপর থেকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ পুণরায় চালু হয় বলে জানান সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।
এরআগে রাত ৮ টার দিকে সিলেট রেল স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে পারাইচকে বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
চট্টগ্রাম থেকে আসা আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগির ২ টি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
আব্দুর রাজ্জাক জানান, রাত সাড়ে নয়টায় সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। এরপর কুলাউড়া থেকে আরেকটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁচে। দুটির প্রচেষ্টায় উদ্ধার করা হয় দুর্ঘটনা কবলিত বগি। চালু হয় রেল যোগাযোগ।