Sylhet Today 24 PRINT

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রাদার করোনা আক্রান্ত

মাধবপুর প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ব্রাদারের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। বৃহস্পতির বার রাত পৌনে ১২ টায় হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কেএম মোস্তাফিজুর রহমান বিষটি নিশ্চত করেছেন। এর পর থেকেই সেচ্ছায় ওই ব্রাদার হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক মামুন জানান, ২১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে  সিলেট ওনমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় রিপোর্ট আসলে জানতে পারি ব্রাদারের শরীরে করোনা পজিটিভ। ওই ব্রাদারের শরীরে করোনার কোন উপসর্গ ছিল না। একারনে অনেকটা চিন্তিত হাসপাতালে কর্মরতরা। তবে কোরোনা পজিটিভ  নিশ্চত হওয়ার পরই তিনি সেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছেন। এতে হাসপাতালের চিকিৎসা সেবায় কোন প্রভাব পড়বে না।

স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, শুক্রবার সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে নিয়ে আসা হয়েছে ব্রাদারকে। এর আগে উপজেলার ঘিলাতলী গ্রামে এক নারী করোনা পজিটিভ পাওয়া গেলে বুধবার রাতে বাড়ি থেকে হবিগঞ্জ সদর হাসপাতেলর আইসোলেশন সেন্টারে প্রেরণ করা হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে এই প্রথম কোন  করোনা রোগী  ভর্তি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.