Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০২০

সিলেটের জকিগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শনাক্ত হওয়া ওই রোগী জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার হিসেবে কর্মরত।

হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নমুনা পরীক্ষা করায় তার দেহে করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। তবে তার দেহে করোনার কোন লক্ষণ ছিলো না।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানান, স্টোর কিপার হিসাবে তিনি ২ দিন সিলেট থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ আনতে গিয়ে সংক্রমিত হতে পারেন।

বিজ্ঞাপন



জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, আক্রান্ত ব্যক্তিকে সিলেটস্থ শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্তের বাড়ির লোকজনসহ যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.