Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে আজিজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০২০

সিলেটের বিয়ানীবাজারে আজিজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর গ্রামের ৫৬ পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে বাড়ি-বাড়ি এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও আলীনগর ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজ উদ্দিন চৌধুরীর নামে আজিজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনটি প্রতিবছর সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আজিজ উদ্দিন চৌধুরীর সন্তান ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের ১৪ জুন আজিজ উদ্দিন চৌধুরী ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.