Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে নতুন করে আরো ৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২৪ এপ্রিল, ২০২০

হবিগঞ্জে নতুন করে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই পাঁচজনের করোনা শনাক্ত হয়।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখেলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ৪ ও লাখাইয়ের ১ জন। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।

এ নিয়ে হবিগঞ্জে মোট শনাক্ত ২৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.