Sylhet Today 24 PRINT

তাহিরপুরে কৃষকের ধান কেটে দিলেন রনজিত সরকার

তাহিরপুর প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুরে হাওররে কৃষকদের সাথে ধান কেটেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক এড রনজিত সরকার।

শুক্রবার(২৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মাটিয়ান হাওরের কৃষক রেজোয়ান মিয়া ৩ একর জমির পাকা ধান কেটে দিয়ে মারাই কলে কাজ করলেন এড,রনজিত সরকারসহ নেতাকর্মীরা।

এসময় তার সাথে ধান কাটায় অংশ নেন তাহিরপুর উপজেলা আ, লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, উপজেলা আ,লীগের সদস্য আজিজুল হক, বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি আলম জিলানী সুহেল, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দ্বিজেন্দ্র রায়, মৎস্যজীবীলীগ নেতা অলিদ মিয়া, আব্দুছ ছালাম, ছাদেক মিয়া, নুরুল আখঞ্জী প্রমুখ।

বিজ্ঞাপন



কৃষক রেজোয়ান মিয়া জানান,আমার টাকা পয়সা নাই সেই ভয়ে ভাবছিলাম আমার ক্ষেতের ধান কাটা হবে না। আজ বুজলাম মানুষ মানুষের জন্য।

এসময় এড রনজিত সরকার বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক। বর্তমান পরিস্থিতি অসহায় কৃষক পরিবার পাশে দাড়িয়েছি এই সময় সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি।                 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.