Sylhet Today 24 PRINT

নাশকতার প্রতিবাদে ট্রাক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন-সমাবেশ

আন্দোলনের নামে নিরীহ পরিবহন শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছে ট্রাক শ্রমিকেরা

নিউজ ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৫

 
আন্দোলনের নামে নিরীহ পরিবহন শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবার আন্দোলনে নেমেছে ট্রাক শ্রমিকেরা। গোয়াইনঘাটে ট্রাক চালক বকুল দেবনাথ পেট্রোল বোমায় নিহত হবার পর নড়েচড়ে বসেছে ট্রাক শ্রমিক ইউনিয়ন। 

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সালুটিকর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক কর্মসূচীর নামে অব্যাহতভাবে ট্রাকে আগুন দেয়ার ঘটনার প্রতিবাদে ট্রাক শ্রমিক ইউনিয়নের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা আন্দোলনের নামে নাশকতা বন্ধের দাবি জানান, নতুবা নাশকতার বিরুদ্ধে দুর্বার আন্দোলনে যাওয়ার হুমকি দেন ।

গোয়াইনঘাট থানা ট্রাক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট ট্রাক শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ও সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেনের যৌথ পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি দিলু মিয়া, সহÑসভাপতি আব্দুস সালাম মিয়া,সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া,সিনিয়ার সহÑসধারন সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রহমত আলী তারেক, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক মানিক মিয়া, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরন ও সদস্য হাসু মিয়া, কানু মিয়া, আশরাফ আহমদ, আরফান আলী, আনোয়ার পাটান, নিখিল বাবু,আলী আহমদ আলী, গোয়াইনঘাট থানা ট্রাক শ্রমিক আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ইনজাদ আলী, সদস্য হেলাল উদ্দিন, আলী ও রমজান আলী প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.