Sylhet Today 24 PRINT

শামসুদ্দিনে করোনার উপসর্গ নিয়ে হবিগঞ্জের একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০২০

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখেলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে মৃত ব্যক্তির বাড়ি। সংক্রমণ বিধি অনুযায়ী তার দাফনের প্রস্তুতি চলছে।

সিলেট বিভাগে মোট ৫৭ জন করোনা রোগী শনাক্ত হলেন। এর মধ্যে এক চিকিৎসকসহ দুজন মারা গেছেন। এ নিয়ে হবিগঞ্জে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৬ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.