Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় তিন শত প‌রিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

কুলাউড়া প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২০

কুলাউড়ায় বরমচাল ইউ‌নিয়নের ঐতিহ্যবাহী মোল্লাবা‌ড়ির ইসলাম ফাউ‌ণ্ডেশন ট্রাস্টে উদ্যােগে স্থানীয় তিন শত প‌রিবারের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ ক‌রে‌ছে।

শুক্র ও শ‌নিবার (২৪ ও ২৫ এ‌প্রিল) দুই‌দিনব্যাপী মোল্লাবা‌ড়ির মরহুম সে‌লিম আহম‌দের ছে‌লে রাহাত ইসলা‌মের তত্ত্বাবধা‌নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এক‌টি প‌রিবা‌রের খাদ্য সামগ্রীর তা‌লিকায় ছি‌লো ২০ কে‌জি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার সয়া‌বিন তেল, ৫ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি খেজুর। মোট সা‌ড়ে ৬ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফাউ‌ণ্ডেশ‌নের সা‌র্বিক তত্ত্বাবধায়ক রাহাত ইসলাম জানান, এক‌টি প‌রিবার যা‌তে মাসখা‌নেক এই উপহা‌রে চল‌তে পা‌রে সেই কথা মাথায় রে‌খে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। আমরা এই ফাউ‌ণ্ডেশ‌নের উ‌দ্যো‌গে আগামী‌তে আরও খাদ্য সামগ্রী দেয়ার চিন্তা কর‌ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.