Sylhet Today 24 PRINT

মাইক্রোবাসে করে সিলেটে আসার সময় ওমানফেরত ১৭ প্রবাসী আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০২০

সিলেটের ওসমানীনগরে ওমানফেরত ১৭ প্রবাসীকে আটক করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজায় আটকের পর তাদেরকে নিজ নিজ এলাকায় কোয়ারেন্টিনে পাঠায় পুলিশ।

জানা গেছে, শনিবার দুপুর দেড়টায় দুটি মাইক্রোবাস যোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটে ফিরছিলেন তারা। পরে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর টোল প্লাজায় তাদেরকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন



যাত্রীরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, ওমানে তারা অবৈধভাবে ছিলেন। ওমান সরকার তাদের দেশে পাঠিয়েছে। একটি বিশেষ বিমানে ওমান থেকে ২৮৮ প্রবাসী শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর ঢাকায় এসে পৌঁছান। এরপর শনিবার (২৫ এপ্রিল) সকালে তারা দুটি মাইক্রোবাস ভাড়া করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক বলেন, শেরপুর টোল প্লাজায় পুলিশি চেকপোস্টে ১৭ জন প্রবাসীকে আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের নিজ নিজ থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের প্রশাসনের মাধ্যমে বাড়িতে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.