Sylhet Today 24 PRINT

সিলেট ছেড়েছেন আরও ১০১ ব্রিটিশ নাগরিক

নিজস্ব প্রতিবেদক |  ২৬ এপ্রিল, ২০২০

বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সিলেটে আটকে পড়া আরও ১০১ জন ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে তারা সিলেট ছাড়েন।

বিজ্ঞাপন

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, যুক্তরাজ্যের ১০১ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

এর আগে গত ২১ এপ্রিল একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেট থেকে প্রথম দফায় ১৫৬ জন, ২৩ এপ্রিল দ্বিতীয় দফায় ১৫৬ জন ও ২৫ এপ্রিল তৃতীয় দফায় ১২২ জনসহ সর্বমোট ৪২৪ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে সিলেট ছেড়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.