Sylhet Today 24 PRINT

সৌদি আরবে করোনাভাইরাসে শায়েস্তাগঞ্জের যুবকের মৃত্যু

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২০

সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মো. শাহিন মিয়া (৩২) নামের বাংলাদেশি এক যুবক।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টায় সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

তার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামে। শাহিন ওই গ্রামের মৃত আব্দুল কাদির হাসু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

তার চাচাতো ভাই শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহিন মিয়া সৌদি আরবের মক্কা সিটিতে প্রায় ১০ বছর যাবত একটি কোম্পানিতে কাজ ও একই এলাকায় বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ৭ দিন আগে জ্বর-কাশি নিয়ে সৌদি আরবের মক্কা হাসপাতালে ভর্তি হন শাহিন। সেখানে করোনায় আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে।

মক্কা হাসপাতালে শাহিনের অবস্থার অবনতি হলে ২৪ এপ্রিল তাকে উন্নত চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে প্রেরণ করা হয়। ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

শাহিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সৌদি আরবে বসবাসরত বাঙালিদের মাঝে।

এ দিকে শাহিনের গ্রামের বাড়িতে এ খবর আসলে তার মা, স্ত্রী, ছেলে, মেয়েসহ আত্মীয়স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.