দিরাই প্রতিনিধি | ২৬ এপ্রিল, ২০২০
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে গৃহবন্দি মানুষ। করোনায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী, মধ্যবিত্ত পরিবারসহ খেটে খাওয়া মানুষজন। তাই এই সংকটময় মুহূর্তে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী, দিরাই স্টুডেন্ট ফোরামের আহবায়ক মো. মোশারফ হোসেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিনব্যাপী দিরাই পৌরসভার নিজ গ্রামে ভরারগাঁওসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের বাড়ি বাড়ি অর্থ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
মোশারফ হোসেন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রায় সারা পৃথিবীর মানুষ গৃহবন্দি। এই পরিস্থিতিতে আমাদের এলাকার নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ রয়েছেন মহা বিপাকে। তাই অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি আশা করবো জাতির এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবানরা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।