Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইউপি আ. লীগের সাবেক সভাপতি আর নেই

মাধবপুর প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহের আলী খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এরআগে শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ছাতিয়াইন গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যান।

বিজ্ঞাপন

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, জাহের আলী খান রাজনৈতিক ব্যক্তি ছাড়াও ছিলেন শিক্ষানুরাগী। এলাকায় গ্রাম্য সালিস বিচারক হিসেবেও পরিচিতি ছিল তার।

জাহের আলী খান ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি, ছাতিয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, খান্দুরা দাখিল মাদ্রাসার সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.