Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক আর নেই

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২০

চলে গেলেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা সিরাজুল হক (৬৮)।

রোববার রাত ৮টা ৫৫ মিনিটের সময় উনার নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। সিরাজুল হক স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন।

সোমবার দুপুর ২টায় জৈন্তাপুর রাজবাড়ি মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা সম্পন্ন হবে। পরে তাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.