Sylhet Today 24 PRINT

ওসমানী ও শামসুদ্দিন হাসপাতালে স্বাচিপের সুরক্ষা সামগ্রী প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০২০

সিলেটের একমাত্র করোনা চিকিৎসা কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে KN 95 মাস্ক, প্রোটেকটিভ গগলস এবং গ্লাভস প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট শাখার পক্ষ থেকে এ সকল সামগ্রী প্রদন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় সিলেট স্বাচিপের কোভিড-১৯ সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. মুজিবুল হক, সদস্য সচিব ডা. হারুনুর রশীদ ও উপদেষ্টা ডা. একিউএম আব্দুল হাই বেলাল উপস্থিত ছিলেন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের অধীক্ষক ব্রিগেডিয়ার ডা. ইউনুসুর রহমান ও আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র সুরক্ষা সামগ্রীসমূহ গ্রহণ করেন।

মাইক্রোবায়োলজি বিভাগের পক্ষে সহকারী অধ্যাপক ডা. আনোয়ারুল হক, ডা. প্রেমানন্দ দাস ও ডা. শান্তনু দাস উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.