Sylhet Today 24 PRINT

ডাক্তারদের প্রতি ভালোবাসার অনন্য নিদর্শন

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০২০

করোনা মোকাবিলায় ডাক্তারদের সামনের সারির যোদ্ধা হিসেবে শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে সহস্র প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।

মৌলভীবাজারে করোনা পরিস্থিতিতে সামনের সারির যোদ্ধা ডাক্তারদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়ে সহস্র প্রদীপ প্রজ্বলন করেছেন গোবর্ধনধারী সেবা সংঘের সেবাইতরা।

বিজ্ঞাপন

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মৌলভীবাজার ভোজবল গ্রামে শ্রী শ্রী গোবর্ধনধারী সেবা সংঘের প্রতিষ্ঠাতা মাধবপদ গোস্বামীর উদ্যোগে মন্দির প্রাঙ্গণে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের শুভ কামনা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করা হয়।

এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করে সংগঠনের সদস্যরা সহস্র প্রদীপ প্রজ্বলন করেছেন। প্রদীপ প্রজ্বলনের পর ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যেন করোনাযুদ্ধে জয়ী হতে পারেন সে জন্য প্রার্থনা করেন তারা।

এছাড়া বাংলাদেশসহ বিশ্বের সকল করোনাভাইরাস আক্রান্ত মানুষের সুস্থতা কামনা এবং এর প্রাদুর্ভাব থেকে রক্ষায় বিশেষ প্রার্থনা করা হয়।

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত মানুষকে সুস্থ করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। করোনা আক্রান্ত মানুষকে সুস্থ করতে গিয়ে তারা প্রাণও দিয়েছেন।

তাই করোনা মোকাবিলায় সামনের সারির যোদ্ধা হিসেবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন গোবর্ধনধারী সেবা সংঘের প্রতিষ্ঠাতা মাধবপদ গোস্বামী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.