Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নিম্ন আয়ের ২ শতাধিক অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে আরএফএল গ্রুপের রুকনপুর ডিপো।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইজাজুর রহমান, পানিউমদা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল মিয়া, আরএফএল গ্রুপের রুকুনপুর ডিপোর ইনচার্জ মোহাম্মদ শাহিন আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.