Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ের এসিল্যান্ড করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি  |  ২৭ এপ্রিল, ২০২০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার রাতে তার করোনা শনাক্তের বিষয়টি জানা যায় বলে জানান হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।

রোববার দিনে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মতিউর রহমানের নমুনা পরীক্ষা করা হয়।

তিনি জানান, রবিবার শুধু একজনের পজেটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এর মাঝে একজন শিশু মারা গেছে। অন্যরা আইসোলেশনে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.