Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারের মৃত্যুতে মন্ত্রীর শোক

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক কমান্ডার সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

সোমবার (২৭ এপ্রিল) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সিরাজুল হক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে জাতি একজন অকুতোভয় বীর সেনানীকে হারাল।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের কারণে মুক্তিযুদ্ধের ইতিহাসে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক (৬৮) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল রোববার রাত নয়টায় নিজ বাসভবনে মৃত্যুররণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.