Sylhet Today 24 PRINT

জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে জরিমানা

জুড়ী প্রতিনিধি |  ২৭ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন আইনে ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২টায় উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স না থাকায় পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারায় ১০জনকে দশ হাজার টাকা, বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ২জনকে দুই হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় ১ জনকে এক হাজার টাকা সহ তের হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.