Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানবনন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ০৫ অক্টোবর, ২০১৫

 

সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববনন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার বেলা সাড়ে ১১ থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন চলাকালে স্থনীয়রা মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধুর বিরোদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বিদ্যালয়ে আসার পূর্বে অন্য বিদ্যালয় থেকে বরখাস্ত হয়ে এসেছেন তিনি। এই বিদ্যালয়েও বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে গত অল্প কয়েক দিনে আপ্যায়ন ব্যায় দেখিয়েছেন ৭০ হাজার টাকা। তিনি কোথা থেকে এই টাকা খরচ করেছেন আমরা জানতে চাই। পৌর শহরের একমাত্র মডেল বিদ্যালয় আজ ধ্বংশের পথে। তিনি আসার পর নিয়ম বহির্ভূত স্কুল কমিটি করেছেন এটার বাতিলের দাবি জানিয়ে বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার যথাযত পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে এই প্রধান শিক্ষকের অপসারনের দাবি জানান। মানববন্ধনের পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলীপি দিয়েছেন স্থানীয়রা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সোহেল আহমদ তালুকদার, ফরিদ মিয়া, আবু সুফিয়ান, মুহিবুর রহমান মুহিব, সৈয়দ কুতুব উদ্দিন প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.